• মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬
logo

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়লো আরও ৬ মাস

নিজস্ব প্রতিবেদক ২০ মার্চ, ২০২৪ ০৩:২০ পিএম

আইনমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার মামলা ফৌজদারি কার্যবিধিমতে ৪০১ ধারায় তার সাজা স্থগিত রেখে যে দুটি শর্তে মুক্তি দেওয়া হয়েছিল, সেটা ৭ বার বাড়ানো হয়েছে। বুধবার আবারও সেই একই শর্তে তার সাজা স্থগিত রেখে মুক্তির আদেশ আরও ৬ মাসের জন্য বাড়ানো হলো।

বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাজার মেয়াদ আরও ৬ মাসের জন্য স্থগিত করেছে সরকার।

বুধবার (২০ মার্চ) সচিবালয়ে আইনমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

আইনমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার মামলা ফৌজদারি কার্যবিধিমতে ৪০১ ধারায় তার সাজা স্থগিত রেখে যে দুটি শর্তে মুক্তি দেওয়া হয়েছিল, সেটা ৭ বার বাড়ানো হয়েছে। বুধবার আবারও সেই একই শর্তে তার সাজা স্থগিত রেখে মুক্তির আদেশ আরও ৬ মাসের জন্য বাড়ানো হলো। এইতিনি আরও বলেন, ‘ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার  ১ উপধারা মতে, যে আবেদন ছিল— তার মেয়াদ শেষ হয়ে গেছে। এখন আর সেই আবেদনের ওপর পদক্ষেপ নেওয়ার সুযোগ নাই, শুধু মেয়াদ বাড়ানো ছাড়া। সে কারণে আমি মেয়াদ বাড়ানোর সুপারিশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফাইল পাঠিয়েছি।’ 

যে মানবিক কারণে খালেদা জিয়ার সাজা স্থগিত করে জেলের বাইরে থাকার সুযোগ দিয়েছে সরকার, সেই একই কারণে তাকে চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো যায় কিনা জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘আইনে এর কোনও সুযোগ নেই। এখন যা করতে হবে আইনের মাধ্যমেই করতে হবে।   মতামত দিয়ে এই ফাইল আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিলাম।’


Tags: