• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

প্রবাসীদের ভোট নিয়ে ওআইসির সহায়তা চেয়েছে ইসি

সময় ডট নিউজ ডেস্ক ১৭ মার্চ, ২০২৫ ০২:৪৩ পিএম

নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, বড় পরিসরে ভোট করতে হলে প্রক্সি ভোটিংয়ের কোনো বিকল্প নেই। সোমবার (১৭ মার্চ) নির্বাচন ভবনে ওআইসিভুক্ত মিশন প্রধানদের মধ্যে ১০টি দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, বড় পরিসরে ভোট করতে হলে প্রক্সি ভোটিংয়ের কোনো বিকল্প নেই। সোমবার (১৭ মার্চ) নির্বাচন ভবনে ওআইসিভুক্ত মিশন প্রধানদের মধ্যে ১০টি দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, তিন নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিব উপস্থিত ছিলেন। এতে আলজেরিয়া, ব্রুনাই, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, কুয়েত, মালয়েশিয়া, মরক্কো, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পথে প্রস্তুতিমূলক কার্যক্রম তুলে ধরার পাশাপাশি ওআইসিভুক্ত দেশগুলোর কাছে প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার বিষয়ে সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় করেছে নির্বাচন কমিশন। তাছাড়া সক্ষমতা বাড়ানো, অভিজ্ঞতা ও পারস্পরিক মতবিনিময়ের বিষয়ে প্রতিনিধিদের সহায়তা চেয়েছে ইসি।

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, উন্নয়ন সহযোগী দেশ বা প্রতিষ্ঠানের সঙ্গে ধারাবাহিক বৈঠক করা হচ্ছে, মতবিনিময় হচ্ছে। তারাই ধারাবাহিকতায় দেশে ওআইসিভুক্ত দেশের মিশন প্রধানদের আমন্ত্রণ জানানো হয়। তারা আজ এসেছিলেন, আমাদের সঙ্গে আলোচনা করেছেন। আমাদের বর্তমান কার্যক্রম, গণতান্ত্রিক উত্তরণ ও আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যে সব কাজ হাতে নিয়েছি সেসব অবহিত করেছি। পাশাপাশি বিভিন্ন দেশে আমাদের প্রবাসী বাংলাদেশিদের ভোটের ব্যাপারে তাদের সহযোগিতা আশা করেছি।