• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

আওয়ামী লীগ দেশে ফিরে রাজনীতি করুক জামায়াতও চায় না : শফিকুর রহমান

সময় ডট নিউজ ডেস্ক ১৫ মার্চ, ২০২৫ ০৭:৫১ পিএম

আওয়ামী লীগ আর দেশে ফিরে রাজনীতি করুক দেশবাসীর মতো জামায়াতে ইসলামীও চায় না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা.শফিকুর রহমান। শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিগণের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠানে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগ আর দেশে ফিরে রাজনীতি করুক দেশবাসীর মতো জামায়াতে ইসলামীও চায় না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা.শফিকুর রহমান।

শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিগণের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠানে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি বলেন, যারা দেশ থেকে পালায় তাদের দেশের প্রতি দায় ও ভালোবাসা নেই।

জামায়াতের আমির হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা অন্যায়ভাবে জুলুম নির্যাতনের স্বীকার হয়েছেন, তাদের একজনকেও জেলে রাখা যাবে না। পাশাপাশি কারাবন্দি সাবেক জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তি দেয়ার আহ্বান জানান।

 তিনি আরও বলেন, যারা আমাদেরকে দেশের নাগরিক মনে করত না, তারাই দেশত্যাগ করেছে৷ যাদের দেশের প্রতি ভালোবাসা আছে, তারা কখনও দেশ ছেড়ে পালায় না৷ গণঅভ্যুত্থানে অংশ নেয়া পক্ষগুলোর মধ্যে মতপার্থক্য থাকতে পারে কিন্তু মতবিরোধ থাকা উচিত নয়৷ রাষ্ট্র সংস্কারে অন্তবর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দিতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী।