• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৪

সময় ডট নিউজ ডেস্ক ১৩ মার্চ, ২০২৫ ০৭:০৩ এএম

বগুড়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। এছাড়া দুজন আহত হয়েছেন। বুধবার (১২ মার্চ) দুপুরে দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় অটোভ্যানে থাকা মা-মেয়ে ও সন্ধ্যায় শেরপুরে ট্রাকের চাপায় ২ জন বন্ধু নিহত হয়েছেন।

দুপচাঁচিয়া উপজেলার বেড়াগ্রাম এলাকায় ট্রাকের ধাক্কায় অটোভ্যানে থাকা মা-মেয়ে ছিটকে পড়লে ঘটনাস্থলে মারা যায় মেয়ে। স্থানীয়রা মাকেও উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় ভ্যানচালক গুরুতর আহত হন। 

নিহতরা হলেন, কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ছাতুয়াপাড়া গ্রামের আবু বকর সিদ্দিকের স্ত্রী রোকসানা পারভীন (২৪) এবং তাদের মেয়ে রাহিয়া (৩)।

আপর দিকে, শেরপুরে মটরসাইকেল রাস্তায় পড়ে গেলে পেছনে থাকা ট্রাকের চাপায় ২ বন্ধু নিহত এবং আরও ১ জন গুরুতর আহত হয়েছেন। 

নিহতরা হলেন, খানপুর ইউনিয়নের কয়েরখালী গ্রামের নাঈম (২১) এবং সেলিম (২২)। আহত রিফাত রহমান (২১) একই এলাকার লিটনের ছেলে।