ঢাকাসহ দেশের তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেইসঙ্গে সারা দেশে বাড়তে পারে তাপমাত্রা।
আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার (১০ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত কুমিল্লা অঞ্চলসহ ঢাকা ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ সময় দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এদিকে গতকাল রোববার (৯ মার্চ) রাঙামাটিতে দেশের সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। সংস্থাটি জানিয়েছে, আজ সোমবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে আগামীকাল মঙ্গলবার (১১ মার্চ) থেকে পরদিন বুধবার (১২ মার্চ) সন্ধ্যা পর্যন্ত তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।