• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

বরিশালগামী যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন

সময় ডট নিউজ ডেস্ক ০৬ মার্চ, ২০২৫ ০২:৩৮ পিএম

ঢাকা থেকে বরিশালে আসার পথে গ্রীন লাইন পরিবহনের যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে গৌরনদী ও উজিরপুর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল দেড় ঘণ্টা বন্ধ ছিল বলে জানিয়েছে গৌরনদী হাইওয়ে থানা।

ঢাকা থেকে বরিশালে আসার পথে গ্রীন লাইন পরিবহনের যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে গৌরনদী ও উজিরপুর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল দেড় ঘণ্টা বন্ধ ছিল বলে জানিয়েছে গৌরনদী হাইওয়ে থানা। বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল সোয়া ১০টায় উজিরপুর উপজেলার দক্ষিণ বামরাইলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা থেকে বরিশালগামী গ্রীন লাইন বাসটিতে সকাল ১০টা ১৫ মিনিটে উজিরপুর উপজেলার দক্ষিণ বামরাইল এলাকায় হঠাৎ আগুন লেগে যায়। পরে যাত্রীরা তড়িঘড়ি করে নেমে যায়। খবর পেয়ে গৌরনদী ও উজিরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা, গ্রীন লাইন পরিবহনের যাত্রীবাহী বাসটিতে আগুন নেভান। শর্ট সার্কিট বা ইঞ্জিনের ত্রুটি থেকে এই ঘটনা ঘটতে পারে। তবে বাসের যাত্রীদের কোনো হতাহতের সংবাদ নেই। 

বাসে যাত্রীরা বলেন, বাটাজোরের পর থেকেই, গাড়িতে পোড়া গন্ধ এলে যাত্রীরা সতর্ক করে। বাসের ড্রাইভার ও সুপারভাইজার, এ সময় পোড়া গন্ধ বন্ধের জন্য বাসের মধ্যে স্প্রে করে দেয়। পরে পোড়া গন্ধ আরো তীব্র হলে, বাসটিকে দক্ষিণ বামরাইলে থামানো হয়। এরপর যাত্রীরা দ্রুত নেমে যায়। এ সময় মিনিট খানেকের মধ্যে পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। তবে অধিকাংশ যাত্রীর লাগেজ পুড়ে যায়।