• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে : ড. ইউনূস

সময় ডট নিউজ ডেস্ক ০৫ মার্চ, ২০২৫ ০৮:৩৪ এএম

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস বলেছেন, মানবতাবিরোধী অপরাধী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেয়া সাক্ষাতকারে এ কথা বলেন তিনি।

 স্কাই নিউজকে দেয়া সাক্ষাতকারটি বুধবার (০৫ মার্চ) দেশের গণমাধ্যমে প্রকাশ পেয়েছে।  

ওই সাক্ষাতকারে তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে। বিচারের মুখোমুখি করা হবে তার সহযোগীদেরও।

এসময় তিনি আরও বলেন, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার প্রমাণ সরকারের কাছে আছে। তাকে ফেরত দিতে আনুষ্ঠানিকভাবে ভারতকে জানানো হয়েছে। এ বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় আছে বাংলাদেশ।