• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

এবার যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপ করল কানাডা

আন্তর্জাতিক ডেস্ক ০৫ মার্চ, ২০২৫ ০৮:২৪ এএম

নিজেদের পণ্যের ওপর শুল্ক আরোপের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছে প্রতিবেশী দেশ কানাডা। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ৩০ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্য আমদানিতে তাৎক্ষণিকভাবে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন।

নিজেদের পণ্যের ওপর শুল্ক আরোপের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছে প্রতিবেশী দেশ কানাডা। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ৩০ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্য আমদানিতে তাৎক্ষণিকভাবে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন।

একইসঙ্গে যুক্তরাষ্ট্র কানাডার বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ শুরু করেছে বলেও মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার (৪ মার্চ) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কানাডিয়ান পণ্য আমদানিতে যুক্তরাষ্ট্রের ব্যাপক শুল্ক আরোপের বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছেন। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে তিনি “বাণিজ্য যুদ্ধ” বলে অভিহিত করে বলেছেন, এটি “আমেরিকান পরিবারগুলোকেই প্রথম এবং সর্বাগ্রে ক্ষতি করবে”।

ট্রুডো জোর দিয়ে বলেন, কানাডিয়ানরা “যুক্তিসঙ্গত” এবং “ভদ্র”, কিন্তু লড়াই থেকে পিছপা হবে না, বিশেষ করে যখন দেশের কল্যাণ ঝুঁকিতে থাকে।

মঙ্গলবার পার্লামেন্ট হিল থেকে বক্তৃতাকালে ট্রুডো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনা করেন এবং বলেন, শুল্ক আরোপের বিষয়টি “অত্যন্ত বোকা জিনিস”। তিনি কানাডার মতো ঘনিষ্ঠ মিত্র এবং মার্কিন অংশীদারের ওপর শুল্ক আরোপ করার সময় ভ্লাদিমির পুতিনের সাথে (ট্রাম্পের) কাজ করার যুক্তি নিয়েও প্রশ্ন তোলেন। অতীতে পুতিনকে “খুনি এবং স্বৈরশাসক” বলে অভিহিত করেছিলেন ট্রুডো।

ট্রুডো বলেন, “আজ যুক্তরাষ্ট্র কানাডার বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ শুরু করেছে। (কানাডা) যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ অংশীদার এবং মিত্র, তার (আমেরিকার) সবচেয়ে কাছের বন্ধু।”

এর আগে কানাডা এবং মেক্সিকোর ওপর ২৫ শতাংশ মার্কিন শুল্ক কার্যকরের ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাস্প। মঙ্গলবার থেকেই এই শুল্ক কার্যকরের কথা জানানো হয়। ট্রাম্পের সেই শুল্ক কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা পরই মার্কিন প্রসাধনী, যন্ত্রপাতি, টায়ার, ফল এবং ওয়াইনসহ ৩০ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন আমদানিতে তাৎক্ষণিকভাবে ২৫ শতাংশ শুল্ক আরোপ করে ট্রুডো সরকার।