রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠার পর প্রথম কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কর্মসূচির অংশ হিসেবে দলটি মঙ্গলবার (৪ মার্চ) জাতীয় স্মৃতিসৌধ ও রায়েরবাজার কবরস্থানে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত করবে। গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিশাল সমাবেশের মধ্যদিয়ে নতুন রাজনৈতিক দল হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি।
জাতীয় নাগরিক পার্টির অন্যতম মুখ্য সংগঠক সারজিস আলম এক ফেসবুক স্ট্যাটাসে জানান, জাতীয় নাগরিক পার্টি সকাল ৭টায় জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে। এরপর সকাল ১০টায় তারা রায়েরবাজার বধ্যভূমিতে ২০২৪-এর অভ্যুত্থানের শহীদদের জন্য দোয়া মোনাজাত করবেন।
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্যদের উক্ত কর্মসূচিতে উপস্থিত থাকার নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি মহানগর ও সাভারের নেতৃবৃন্দকেও এতে অংশ নেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
উভয় কর্মসূচিতে দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন ও অন্যান্য কেন্দ্রীয় সদস্যরা অংশ নেবেন। এই কর্মসূচির মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি তাদের রাজনৈতিক যাত্রার আনুষ্ঠানিক সূচনা করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিশাল সমাবেশের মধ্যদিয়ে নতুন রাজনৈতিক দল হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি।