• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

চাঁদ দেখা গেছে, কাল থেকে শুরু রোজা

সময় ডট নিউজ ডেস্ক ০১ মার্চ, ২০২৫ ০৬:২৬ পিএম

দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল রোববার (১২ মার্চ) থেকে শুরু হবে মাহে রমজানের সিয়াম সাধনা।

দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল রোববার (২ মার্চ) থেকে শুরু হবে মাহে রমজানের সিয়াম সাধনা।

শনিবার (১ মার্চ) সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানে আকাশে রমজানের চাঁদ দেখা যায়।

বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ তথ্য জানানো হয়েছে।

ক্যালেন্ডার অনুযায়ী, হিজরী সনের মাস ২৯ অথবা ৩০ দিনে হয়ে থাকে। মাসের শুরু অথবা শেষ চাঁদ দেখার ওপর নির্ভর করে।