• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

রাজনীতির আগেও আমার পরিচয় আমি মুসলমান : হাসনাত

সময় ডট নিউজ ডেস্ক ০১ মার্চ, ২০২৫ ০২:২৭ পিএম

গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি)। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশের পর আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ করা হয়। তালিকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা-সমালোচনা চলছে।

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশের পর আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ করা হয়। তালিকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা-সমালোচনা চলছে।

এরই মধ্যে ফেসবুকে পোস্ট দিয়ে কোনো ভুল থাকলে ধরিয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শনিবার (১ মার্চ) বেলা ১১টা ৪১ মিনিটে ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে পোস্ট করে এই আহ্বান জানান তিনি।

পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘রাজনীতির আগেও আমার পরিচয়, আমি একজন মুসলমান। আমি আমার এই পরিচয় ধারণ করি, সবসময় করেই যাবো। আমার বিশ্বাসকে কিংবা আমার দেশের মানুষের বিশ্বাসকে আঘাত করে কোনো রাজনীতি আমি কখনও করবো না। স্পষ্ট কণ্ঠে জানিয়ে দিতে চাই, ধর্মীয় মূল্যবোধের পরিপন্থি কিছুই আমার বা আমাদের রাজনীতিতে কখনও জায়গা পাবে না।

যা হয়েছে, সেটা ছিল একটি অনিচ্ছাকৃত ভুল। আমরা নির্ভুল নই। কোনো ভুল করলে আপনারা আমাদের নিজের ভাই মনে করে ভুল ধরিয়ে দেবেন, এবং 'যদি', ‘কিন্তু’, 'অথবা' ব্যাতিত আমরা আমাদের ভুল সংশোধন করে নিবো।’