• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

দমকা হাওয়াসহ বজ্র-বৃষ্টির পূর্বাভাস

সময় ডট নিউজ ডেস্ক ০১ মার্চ, ২০২৫ ০২:১৫ পিএম

দক্ষিণ বঙ্গোপসাগরে স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে জানিয়ে আবহাওয়া অফিস বলছে, দেশের কয়েক স্থানে দুদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ সময় সারা দেশে বাড়তে পারে তাপমাত্রা।

দক্ষিণ বঙ্গোপসাগরে স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে জানিয়ে আবহাওয়া অফিস বলছে, দেশের কয়েক স্থানে দুদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ সময় সারা দেশে বাড়তে পারে তাপমাত্রা।শনিবার (১ মার্চ) সকালে আবহাওয়া অফিসের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ পরিস্থিতিতে শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পরের ২৪ ঘণ্টা সিলেট ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ সময় দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা বাড়তে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া আগামীকাল রোববার (২ মার্চ) দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরদিন সোমবারও (৩ মার্চ) দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।