• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

রোজা শুরু ভোলার ১০ গ্রামে

সময় ডট নিউজ ডেস্ক ০১ মার্চ, ২০২৫ ০৯:৩৪ এএম

সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রথম তারাবির নামাজ আদায় ও সাহরি খেয়ে পবিত্র মাহে রমজানের আনুষ্ঠানিকতা শুরু করেছেন ভোলার সাতকানিয়া মির্জাখালী দরবার শরীফ ও সুরেস্বর দরবার শরীফের অনুসারীরা।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রথম তারাবির নামাজ আদায় ও সাহরি খেয়ে পবিত্র মাহে রমজানের আনুষ্ঠানিকতা শুরু করেছেন ভোলার সাতকানিয়া মির্জাখালী দরবার শরীফ ও সুরেস্বর দরবার শরীফের অনুসারীরা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে প্রথম তারাবি ও সাহরি খাওয়ার মধ্যদিয়ে শনিবার (১ মার্চ) থেকে প্রথম রোজা রেখেছেন তারা।

জানা গেছে, ভোলার সাত উপজেলার মধ্যে ভোলা সদর উপজেলা, দৌলতখান, বোরহানউদ্দিন, তজুমুদ্দিন, লালমোহন, চরফ্যাশন ও মনপুরায় উপজেলাতে প্রায় ৫ হাজার সাতকানিয়া মির্জাখালী দরবার ও সুরেস্বর দরবার শরীফের অনুসারী রয়েছেন। তাদের মধ্যে প্রায় ৩ হাজার অনুসারী রয়েছেন ভোলার বোরহানউদ্দিন উপজেলা টবগী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামে।

Tags:   রমজান