• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সময় ডট নিউজ ডেস্ক ২৭ ফেব্রুয়ারী, ২০২৫ ০৮:১২ এএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে মহাসড়কে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১০টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী এলাকায় এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে মহাসড়কে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১০টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- রাজধানীর নন্দীপাড়া এলাকার বদিউজ্জামানের ছেলে টুটুল একজন ব্যবসায়ী এবং নিহত হাবিব একই এলাকার আবদুল বাতেনর ছেলে। তিনি ফিনল্যান্ড প্রবাসী। 

জানা গেছে, দুই বন্ধু মেঘনা নদীতে গোসল করে সোনারগাঁ যাদুঘর ঘুরে রাতে বাড়ি ফেরার পথে মহাসড়কের টিপুরদী এলাকায় ইউটার্ন নেওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল থাকা দুই বন্ধু হাবিব ঘটনাস্থলে ও হাসপাতালে নেওয়ার পর টুটুল মারা যায়। এ ঘটনায় গাড়ির চালক ও হেলপারকে আটক করা যায়নি।