• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

অপারেশন ডেভিল হান্ট : একদিনে সারা দেশে গ্রেপ্তার ৬৭৮

সময় ডট নিউজ ডেস্ক ২৬ ফেব্রুয়ারী, ২০২৫ ০৫:৩৬ পিএম

ঢাকাসহ সারাদেশে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে ৬৭৮ জন। এছাড়া ডেভিল হান্টসহ অন্যান্য অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৬৯০ জনকে।

ঢাকাসহ সারাদেশে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে ৬৭৮ জন। এছাড়া ডেভিল হান্টসহ অন্যান্য অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৬৯০ জনকে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান। 

তিনি জানান, অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার করা হয়েছে ৬৭৮ জনকে। এছাড়া এই বিশেষ অপারেশনসহ অন্যান্য অভিযানে গতকাল থেকে আজ সন্ধ্যা পর্যন্ত ১ হাজার ৬৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

অপারেশন ডেভিল হান্টে একটি করে পিস্তল, এলজি, শুটারগান, একনলা বন্দুক, ম্যাগাজিন, কার্তুজ, রাইফেলের গুলি, কুড়াল, চাপাতি, রামদা, লোহার শাবল, ক্ষুর, চাকু ও লোহার রড।

অপারেশন ডেভিল হান্ট একটি বিশেষ অভিযান। যা ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরের ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলা করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এই হামলায় নেতৃত্ব দেয় ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের নেতা-কর্মী। হামলার ফলে বেশ কয়েকজন হতাহত হন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে।