এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, শতভাগ উৎসব ভাতা, সরকারি কর্মচারীদের মতো একই হারে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার দাবিতে সচিবালয় অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধার মুখে পড়েছেন শিক্ষক-কর্মচারীরা।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে প্রেস ক্লাব থেকে পদযাত্রা নিয়ে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এসময় একজন শিক্ষককে গ্রেপ্তার করতেও দেখা যায়।