• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

ঈদের আগে সয়াবিন তেলের দাম কমল লিটারে ১০ টাকা

অনলাইন ডেস্ক ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৪৯ এএম

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১০ টাকা কমানো হয়েছে। এতে প্রতি লিটার সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৮৯ টাকা; যা আগে ছিল ১৯৯ টাকা।

আজ রোববার (১১ জুন) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এ কথা জানান।

আর খোলা তেলের দাম কমিয়ে লিটার প্রতি ১৬৭ টাকা করা হয়েছে। পাম তেলের দাম ২ টাকা কমিয়ে ১৩৩ টাকা করা হয়েছে।

ঈদুল আজহার আগে সয়াবিন ও পাম তেলের দাম আরও কমানোর কথা উল্লেখ করে বাণিজ্য সচিব বলেন, আন্তর্জাতিক বাজারে দাম স্থিতিশীল থাকলে চিনির দামও কমতে পারে।

এর আগে গত ৪ মে সয়াবিন তেলের দাম লিটারে ১২ টাকা বাড়ানো হয়। সে সময় খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৭৬ টাকা এবং বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া খোলা পাম তেলের দাম নির্ধারণ করা হয় ১৩৫ টাকা।

তখন ভোজ্যতেল উৎপাদক সমিতির পাঠানো এক বিবৃতিতে জানিয়েছিল, ভোজ্যতেলের আমদানিতে সরকার প্রদত্ত ভ্যাট অব্যাহতির মেয়াদ গত ৩০ এপ্রিল শেষ হয়েছে। এমন পরিস্থিতিতে বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড ট্যারিফ কমিশনের সঙ্গে ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি আলোচনা সাপেক্ষে ভোজ্যতেলের মূল্য সমন্বয় করেছে।

Tags: