• মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬
logo

ডিসিরা উৎসাহের সঙ্গে জনগণকে নিয়ে কাজ করবে : জনপ্রশাসন সচিব

সময় ডট নিউজ ডেস্ক ১৯ ফেব্রুয়ারী, ২০২৫ ০৭:২৯ এএম

সম্মেলনের মাধ্যমে সারা দেশের জেলা প্রশাসকরা (ডিসি) নিজ উদ্যোগে আরো উৎসাহের সঙ্গে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে পারবে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমান।

সম্মেলনের মাধ্যমে সারা দেশের জেলা প্রশাসকরা (ডিসি) নিজ উদ্যোগে আরো উৎসাহের সঙ্গে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে পারবে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমান।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে তৃতীয় অধিবেশনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মো. মোখলেসুর রহমান বলেন, মাঠ পর্যায়ে যারা কাজ করছে, তাদের সঙ্গে যাতে আমাদের কো-অর্ডিনেশন থাকে এই বিষয়ে আলোচনা হয়েছে।

‘আমরা এক কথায় বলতে পারি তারা মোটিভেটেড, তাদের কিছু ফাংশনাল ডিউটি আছে এগুলো তারা আগের থেকে নিজ উদ্যোগে আরো উৎসাহের সঙ্গে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে পারবে বলে আমরা মনে করি। তাদের এক্সপ্রেশন তাই বলেছে।’

তিনি বলেন, আমাদের নিয়ে তাদের মধ্যে আশার একটা মেলবন্ধন তৈরি হয়েছে।

মাঠ প্রশাসনের যেসব দাবি উঠেছে সব পূরণ হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে সিনিয়র সচিব বলেন, খানে দাবি হয়েছে, দাবি পূরণ হয়নি বিষয়টা এমন না।

তিনি বলেন, আপনি আমি আমরা সবাই মিলে একই উদ্দেশ্য নিয়ে চললে যেখানে যে বিচ্যুতি আছে সেটা উত্তরণ করা সম্ভব।

এ সময় মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ বলেন, সবাই মিলে সরকার, সব বিভাগের সঙ্গে আমরা মুখোমুখি করতে পেরেছি। তাদের সমস্যা তাদের প্রত্যাশা সবকিছু বলার চেষ্টা করেছে। এটা অ্যাড্রেস করা হয়েছে। সবার মিল মিশটাই টার্গেট ছিল, আশা করি এর রেজাল্ট আমরা পাবো।