• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

প্লাস্টিকের বর্জ্য দিয়ে উপহার পেল অর্ধশত শিক্ষার্থী

দিনাজপুর প্রতিনিধি ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৪৯ এএম

বাড়িতে থাকা প্লাষ্টিকের বর্জ্য দিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা উপহার পেয়েছে প্রাথমিক বিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থী।

আজ সোমবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন সমৃদ্ধি ফাউন্ডেশনের আয়োজন শহরের গোবরাপাড়া সরকারি প্রাথামিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা উপহার দেওয়া হয়।

এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষায় করনীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্লাষ্টিক ব্যববহারের ভয়াবহতা তুলে ধরা হয় শিক্ষার্থীদের মাঝে।

বক্তারা বলেন, গাছের সংখ্যা কমে যাওয়ার কারনে তাপপ্রবাহ বাড়ছে। প্লাষ্টিক জাতীয় পন্য ব্যবহারে পরিবেশের ভরসাম্য নষ্ট হচ্ছে। প্লাষ্টিক তৈরী হলেও এটা পছনশীল নয়। বছরের পর বছর প্লাষ্টিক থেকে যায়। পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে বাড়ির আশে-পাশে থাকা ময়লা আবর্জনা নিয়োমিত পরিষ্কার পরিছন্নতা রাখার আহ্বান জানানো হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন__ গোবরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদুজ্জামান, শাম্মি আক্তার চৌধুরী, মোস্তাকিমা বেগম। সমৃদ্ধি ফাউন্ডেশনের সভাপতি ওমর ফারুক, সমৃদ্ধি ফাউন্ডেশনের সদস্য সাইফুল ইসলাম, আরিফুল ইসলাম, ইমরান হোসেন, নাহিদ কৌরাশী, আকাশ কুমার মহন্ত, মৌমিতা আক্তার, মেরিনা আক্তার ইশতিয়াক হোসেন প্রমুখ।

Tags: