বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’র বিরুদ্ধে ২৩০০ কোটি টাকা জালিয়াতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সংস্থাটি রাজধানীর বনানীতে অবস্থিত নগদের অফিসে অভিযান চালিয়ে এই অসঙ্গতি খুঁজে পায়। একইসঙ্গে বিদেশিদের ৭০ শতাংশের বেশি শেয়ারের মাধ্যমে মানিলন্ডারিং ও ডাক বিভাগের সঙ্গে অসম চুক্তির বিষয়ে নথিপত্র বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নিবে বলে জানিয়েছে অভিযানকারী দল।
পতিত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগীদের মাধ্যমে প্রতিষ্ঠিত মোবাইলে আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নগদে দুদকের অভিযান।
চার ঘণ্টার অভিযানে তথ্য মেলে, ডাক অধিদফতরের চুক্তি না মেনে নগদে অতিরিক্ত ৬৪৫ কোটি টাকার ই-মানি ইস্যু করা হয়েছে। এছাড়া ভুয়া এজেন্ট দেখিয়ে ১ হাজার ৭১১ কোটি টাকার ফান্ড সরিয়ে নেয়া হয়।