• মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬
logo

সুনামগঞ্জে বাস-সিএনজির সংঘর্ষে নিহত ২

সময় ডট নিউজ ডেস্ক ০৮ ফেব্রুয়ারী, ২০২৫ ০২:৩১ পিএম

সুনামগঞ্জ সদর উপজেলার আহসানমারা সেতু এলাকায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

সুনামগঞ্জ সদর উপজেলার আহসানমারা সেতু এলাকায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের বাসিন্দা ফিরিজ আলীর ছেলে আলীনূর (৩৩) ও গোলাপ মিয়ার ছেলে জমির হোসেন (৩০)। তারা উভয়েই সিএনজির যাত্রী ছিলেন।

গুরুতর আহত সিএনজিচালক জনিক মিয়া (২৬), যাত্রী আলী আকবর (৩০) ও আমির আলীকে (৩৮) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আরেক আহত ব্যক্তি সুমেন মিয়া প্রাথমিক চিকিৎসা শেষে নিজ বাড়িতে অবস্থান করছেন।

জানা যায়, সিলেটের বিশ্বনাথ উপজেলার ইশবপুর সাহেববাড়ি এলাকায় অনুষ্ঠিত উরস মাহফিল থেকে সিএনজিযোগে পাঁচ যুবক নিজ বাড়ির উদ্দেশে ফিরছিলেন। পথে সিলেট-সুনামগঞ্জ সড়কের শান্তিগঞ্জের আহসানমারা সেতু এলাকায় পৌঁছালে সুনামগঞ্জগামী যাত্রীবাহী বাস (ঢাকা-ব ১১৮৬৬২) এর সঙ্গে তাদের সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির চালকসহ পাঁচজন গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলীনূর ও জমির হোসেনকে মৃত ঘোষণা করেন।