• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

আম কুড়াতে যেয়ে গণধর্ষণের শিকার কিশোরী, থানায় মামলা

বগুড়া প্রতিনিধি ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৪৯ এএম

বগুড়ার নন্দীগ্রামে আম কুড়াতে যেয়ে এক কিশোরী (১২) গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ওই কিশোরীর মা মঙ্গলবার (২৩ মে) রাতে নন্দীগ্রাম থানায় মামলা দায়ের করেন ৷ 

আজ বৃহস্পতিবার (২৫ মে) বিষয়টি নিশ্চিত করে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন।  

অভিযুক্ত মামলার আসামিরা হলেন__ ধুন্দার দারোগা পাড়ার আমজাদ আলীর ছেলে সৌরভ আহমেদ (১৯), বাবু হোসেনের ছেলে বাদল মিয়া (২৬) ও বুদ্ধি আলীর ছেলে বায়োজিদ মিয়া (১৯)। এরা তিন জন একে অপরের বন্ধু। 

থানা-পুলিশ, মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ঝড়-বৃষ্টিতে একটি আম বাগানে ওই কিশোরী  আম কুড়াতে যায়। এ সময় সেখানে অবস্থান করছিল তিন বখাটে যুবক। কিশোরীকে একা পেয়ে মুখ চেপে ধরে পাশের এক পুকুর পাড়ে নিয়ে যায়। ওখানে পালাক্রমে ধর্ষণ করে তাঁরা। কিশোরীর ডাক-চিৎকারে লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। 

মামলার তদন্তকারী কর্মকর্তা ও নন্দীগ্রাম থানার ওসি মো. আনোয়ার হোসেন বিডি নিউজ বুককে বলেন, 'কিশোরীর মা বাদী হয়ে মামলা দায়ে করেছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ওই কিশোরীর স্বাস্থ্য পরিক্ষায় হাসপাতালে প্রেরণ করা হয়েছে।'

Tags: