ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র জনতার ওপর ‘স্টুডেন্ট পর সভারেন্টি’ নামের সংগঠনের নেতাকর্মীদের হামলার প্রতিবাদ মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ভিডিও জার্নালিস্টসহ সাত জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে শিক্ষা ভবনের সামনে এ ঘটনা ঘটে। পরে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
আহতরা হলেন- ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট বাবু (৫৪), ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নেবুলা (২৫), ইভান (২২), নুরুজ্জামান (২২), সুমাইয়া (২৩), পঙ্কজ নাথ (৩০), পথচারী বাবুল (৩৫)।
ঢামেক হাসপাতাল থেকে জানা গেছে, সামনে থেকে সাতজনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরে আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।