• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

পররাষ্ট্র স‌চিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

টিএন২৪ ডেস্ক ১৬ জানুয়ারী, ২০২৫ ১২:৪০ পিএম

পররাষ্ট্রস‌চিব মো. জসীম উ‌দ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

পররাষ্ট্র স‌চিব মো. জসীম উ‌দ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৃহস্প‌তিবার (১৬ জানুয়া‌রি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে স‌চিবের দপ্তরে এ সাক্ষাৎ হয়।

সাক্ষাতে তারা বাংলা‌দেশ ও চী‌নের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে বিস্তা‌রিত আলোচনা করেছেন। তারা দ্বিপক্ষীয় সহযো‌গিতা, যৌথভাবে বাংলাদেশ-চীনের কূটনৈ‌তিক সম্পর্কের ৫০ বছর উদযাপন নি‌য়েও আলোচনা কর‌ছেন।

ধারণা করা হচ্ছে, পররাষ্ট্র স‌চিব ও রাষ্ট্রদূতের বৈঠকে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেনের আসন্ন বেই‌জিং সফর নি‌য়ে আলোচনা হয়েছে। উপদেষ্টা প্রথম দ্বিপক্ষীয় সফরে আগামী ২০ জানুয়া‌রি দেশ‌টিতে যা‌বেন।