• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

শিবগঞ্জে মিস্ত্রির রক্তাক্ত লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৪৯ এএম

বগুড়ার শিবগঞ্জে সাইদুল ইসলাম (২৫) নামে এক ওয়েল্ডিং মিস্ত্রির রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার (২০ মে) সকাল সাড়ে ৬টার দিকে শিবগঞ্জের কিচক ইউনিয়নের বেলাই মোলামগাড়ী মাঠ থেকে তাঁর লাশ উদ্ধার করে থানা-পুলিশ। নিহত ব্যক্তি একই উপজেলার একই ইউনিয়নের বেলাই কারুন্ডা পাড়া গ্রামের শাহাদত হোসেন সাধোর ছেলে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনঞ্জুরুল আলম বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সাইদুলের স্ত্রী শাকিলা বেগম জানান, শুক্রবার সকাল ৯টায় গ্রিলের কাজ করার উদ্দেশে পাশ্ববর্তী গোবিন্দগঞ্জ উপজেলাধীন রাজা বিরাট এলাকায় যান। কিন্তু কাজ শেষে বাড়িতে আসেনি। তাঁর মোবাইলও বন্ধ পাওয়া যায়। স্থানীয়দের মাধ্যম সকালে এলাকায় খবর পেয়ে জানতে পারি আমার স্বামীকে ছুরিকাঘাত করে হত্যা করে রাস্তায় ফেলে রেখা হয়েছে। স্বামী হত্যার বিচার চাই। 

স্থানীয় সূত্র জানা গেছে, সাইদুল নেশাগ্রস্থ ছিলেন। এসব নিয়ে তাকে হত্যা করা হতে পারে। জেলা অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

ওসি মনঞ্জুরুল আলম বলেন, ‌‌'ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও; সিআইডির ক্রাইম সিন ইউনিট কাজ করছে।'
 

Tags: