নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সকাল থেকে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। রোববার (৮ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা পর্যন্ত কোনো ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেনি।
এদিকে ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কম থাকায় মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে যানবাহন চলাচল করেছে। এ কারণে দূরপাল্লার বাস ও ট্রাকগুলো নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেনি।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৬টায় জেলার তাপমাত্রা ছিল ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। বিমান চলাচলের জন্য কমপক্ষে ২০০০ মিটার ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) প্রয়োজন হলেও সেখানে বর্তমানে (সকাল সাড়ে ১০টা) বিরাজ করছে মাত্র ৩০০ মিটার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতির উন্নতি হলে উড়োজাহাজ চলাচল স্বাভাবিক হতে পারে।