শুটিং ফ্লোরে ঢুকে সরাসরি বলিউড ভাইজান সালমান খানকে প্রাণনাশের হুমকি দিয়েছে ২৬ বছরের এক যুবক। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
এদিন শুটিংস্পটে হুমকি প্রদানকারী সেই ব্যক্তি নিরাপত্তারক্ষীদের হাতে আটক হওয়ায় সালমানের কাছে যেতে পারেননি। তবে দূর থেকেই অভিনেতাকে প্রাণনাশের হুমকি দেন তিনি। এসময় নিজেকে লরেন্স বিষ্ণোইর দলের লোক বলেও দাবি করতে থাকেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ জানিয়েছে, শিবাজি পার্কে চলা সালমান খানের শুটিং ভেন্যুতে ঢুকতে বাধা দেওয়া হলে, রাগের মাথায় হুমকির মতো ভাষা ব্যবহর করেছিলেন শর্মা নামের ওই যুবক।
পুলিশ আরও জানায়, একজন গ্যাংস্টারের নাম নেওয়ার পরিণতি কী হতে পারে, সে হয়তো তখন কল্পনাও করেনি।