• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ৯

টিএন২৪ ডেস্ক ২৫ নভেম্বর, ২০২৪ ০৯:২৮ এএম

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলার ড. মাহবুবুর রহমান কলেজ, কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৯ জন আহত হয়েছেন।

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলার ড. মাহবুবুর রহমান কলেজ, কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৯ জন আহত হয়েছেন। সোমবার (২৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

আহতরা হলেন, মো. হাসিনুর রহমান (২২), মো. রাজিব (১৯), অনুপম দাস (২০), মো. নোমান (২০), মো. শাহিদুল ইসলাম(২১), মো. ফারুক (২১), মো. রানা(২০) ও মো. আরাফাত(২০)। বাকি একজনের নাম জানা যায়নি।