• মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬
logo

২১ নভেম্বর যান চলাচল সীমিত থাকবে ঢাকা সেনানিবাসে

নিজস্ব প্রতিবেদক ১৬ নভেম্বর, ২০২৪ ০৫:৪৮ পিএম

২১ নভেম্বর, ঢাকা সেনানিবাস এলাকায় সব ধরনের যানবাহন চলাচল সীমিত থাকবে।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামী বৃহস্পতিবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। ওই দিন সেনানিবাস এলাকায় সব ধরনের যানবাহন চলাচল সীমিত থাকবে। শনিবার (১৬ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, এ দিন ঢাকা সেনানিবাসের রাস্তাগুলো (শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়ক) যানজট মুক্ত রাখার লক্ষ্যে সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তিরা এবং আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহন ছাড়া সব যানবাহন সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত এবং দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সেনানিবাস এলাকা দিয়ে চলাচল পরিহার করার জন্য অনুরোধ করেছে।

Tags: