মৌরিতানিয়া উপকূলে নৌকা ডুবে ৮৯ জনের মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন তারা। মৌরিতানিয়ার স্থানীয় প্রশাসন ও রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বৃহস্পতিবার জানায়, এক ডজনের বেশি মানুষ সাগরে নিখোঁজ রয়েছে। তবে ফরাসি বার্তা সংস্থা এএফপি বলছে, নিখোঁজের সংখ্যা ৭২ জন হতে পারে।
এএফপির তথ্য অনুযায়ী, মৌরিতানিয়ার এনডিয়াগো শহর থেকে প্রায় চার কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরে গত ১ জুলাই মাছ ধরার বড় একটি নৌকা ডুবে যায়। পরে অভিযান চালিয়ে ওই নৌকায় থাকা ৮৯ জনের মরদেহ উদ্ধার করেন সে দেশের কোস্ট গার্ডের সদস্যরা। সে সময় জীবিত উদ্ধার করা হয় পাঁচ বছরের এক মেয়েসহ ৯ জনকে।