• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

বিনোদন ক্যাটিগারি

সকল মুখের ঝগড়ার সমাপ্তি, এখন থেকে হবে হাতাহাতি : নিশো

০১ মার্চ,২০২৫ ০৬:৪১ পিএম

সৈয়দপুর, রাজশাহী, গাজীপুর ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল ঘুরে গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) 'দাগি' সিনেমার শুটিংয়ের ক্যামেরা বন্ধ হয়েছে। আফরান নিশো-তমা মির্জা অভিনীত এই সিনেমার পরিচালক শিহাব শাহীন ফেসবুকে ১২ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন। ভিডিওতে দেখা যায়, শুটিং শেষ হওয়ার খুশিতে নির্মাতাসহ বাকী কলাকুশলীরা দারুণ উচ্ছ্বসিত। সবাই একসঙ্গে হাত উঁচু করে, 'ভি' চিহ্ন দেখিয়ে সমস্বরে বলে ওঠেন, ‘র‍্যাপ আপ’! এরপর নিশো মজা করে বলেন, ‘সকল মুখের ঝগড়ার সমাপ্তি।এখন থেকে হাতাহাতি হবে!’

রাজনীতিতে যোগ দেওয়ার কোনও ইচ্ছে নেই : প্রীতি জিনতা

০১ মার্চ,২০২৫ ০৮:২০ এএম

বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতা। সেনা জওয়ানের পরিবারের মেয়ে তিনি। তাই দেশাত্মবোধ নিয়েও একাধিক বার মন্তব্য করেছেন।

শাকিবের ‘বরবাদে’ সবকিছু ভেঙেচুরে যাচ্ছে : বুবলী

২৮ ফেব্রুয়ারী,২০২৫ ০৬:১৭ পিএম

শাকিব খানের জন্য অনেক অনেক শুভকামনা রইলো উল্লেখ করে বুবলী বলেন, তার ‌‘বরবাদ’ ছবির টিজার বের হয়েছে। ভেঙেচুরে একদম সবকিছু তো বরবাদ হয়ে যাচ্ছে। আমার পক্ষ থেকে শাকিব খানের জন্য অনেক অনেক শুভকামনা।’

উন্মুক্ত কনসার্টে গাইবে নগর বাউল, সঙ্গে আরও পাঁচ ব্যান্ড

২৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৬:৫৭ পিএম

ছয় ব্যান্ড নিয়ে ‘রিদম অব ইউথ’ শিরোনামে বসুন্ধরা টগি ক্লাব মাঠে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) একটি উন্মুক্ত কনসার্টের আয়োজন করা হয়েছে। যেখানে গান গাইবে নগর বাউল জেমসসহ আরও ৫টি ব্যান্ড।

আমি ভারতে সুইমওয়্যার পরি না : সোনাক্ষী

২৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৫:২২ পিএম

সোনাক্ষীর কথায়, ‘আমি ভারতে সুইমওয়্যার পরি না। এই দেশের কোনও স্থানেই আমি সাঁতারে যাই না। তার কারণ, জানি না কোথা থেকে কে কীভাবে ছবি তুলে নেবে আমার। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ুক, তা আমি চাই না। কোথাও বেড়াতে গেলে আমি সাঁতার কাটি, পানিতে ডুব দিই।’

স্ত্রীসহ দুই বারের অস্কারজয়ী অভিনেতা জিন হ্যাকম্যানের মরদেহ উদ্ধার

২৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:৩১ পিএম

অস্কারজয়ী মার্কিন অভিনেতা জিন হ্যাকম্যান মারা গেছেন। হ্যাকম্যানের সঙ্গে তার স্ত্রী বেটসি আরাকাওয়ার মৃত্যুর খবর জানিয়েছে পুলিশ। খবর এবিসি নিউজের।

অভিনয়ে প্রথম থেকেই নিজেকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছি : ভূমি

২৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:১৭ পিএম

অভিনেত্রীর কথায়, ‘আমার প্রথম সিনেমা যখন মুক্তি পায় এবং সেটি যখন হিট হয়েছিল সেটাই আমার কাছে বড় পাওনা ছিল। যেহেতু আমি কোনও ফিল্মি ব্যাকগ্রাউন্ড থেকে আসিনি, তাই আমার নিজেকে প্রমাণ করার কোনও দায় ছিল না। একজন অতিরিক্ত ওজনের নারীর চরিত্রে অভিনয় করে প্রথম থেকেই নিজেকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছি।’

মারা গেলেন মার্কিন অভিনেত্রী মিশেল

২৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৩:৫৬ পিএম

মারা গেছেন জনপ্রিয় মার্কিন অভিনেত্রী মিশেল ট্রাকটেনবার্গ। বুধবার নিজের ফ্ল্যাট থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৯ বছর।

যীশুর নামের ট্যাটু মুছে ফেললেন নীলাঞ্জনা!

২৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৩:৫১ পিএম

ওপার বাংলার তারকা দম্পতি যীশু সেনগুপ্ত-নীলাঞ্জনার বিচ্ছেদ গুঞ্জন শোনা যাচ্ছিল বহুদিন ধরেই। জল্পনার সুত্রপাত তখনই, যখন নামের পাশ থেকে স্বামীর পদবি মুছে ফেলেছিলেন নীলাঞ্জনা। এবার তার শরীরে থাকা যীশুর শেষ চিহ্নটুকুও রাখলেন না তিনি।

আমি বিবাহিত, তাই সিঁদুর পরায় শৃঙ্খল নেই : স্বস্তিকা

২৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৭:৪১ এএম

সামাজিক যোগাযোগ মাধ্যমে হাতে শাঁখা-পলা, সিঁথিতে সিঁদুর- এমনই এক ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। স্বামীর থেকে বহুদিন দূরে। নেটিজেনদের প্রশ্নের মুখে পড়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় স্বস্তিকা জানালেন তার বিয়ের সত্যিটা।