• মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬
logo

বাংলাদেশ ক্যাটিগারি

কড়া বার্তা দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

০৪ মার্চ,২০২৫ ০৪:০৯ পিএম

দেশে ও নাগরিকের নিরাপত্তায় আইনশৃঙ্খলাবাহিনী কাজ করছে। দেশে বেশ কিছুদিন ধরে মব তৈরি (সংঘবদ্ধ জনতার নিজের হাতে আইন তুলে নেওয়া) করে লোকজনের ওপর হামলার ঘটনা ঘটছে। এমন কাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে কড়া বার্তা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সারাদেশে ৫৪৯৩ জন চিকিৎসক নিয়োগ দেওয়া: পরিবেশ উপদেষ্টা

০৪ মার্চ,২০২৫ ০৪:০৭ পিএম

রাজধানীসহ সারাদেশে স্বাস্থ্যসেবার উন্নয়নে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) মাধ্যমে ৫ হাজার ৪৯৩ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

নতুন উপদেষ্টা নিয়োগ পাচ্ছেন আমিনুল

০৪ মার্চ,২০২৫ ০৪:০২ পিএম

অন্তর্বর্তী সরকারে নতুন উপদেষ্টা নিয়োগ পাচ্ছেন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম।

উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন সি আর আবরার

০৪ মার্চ,২০২৫ ০৪:০২ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সি আর আবরার। বুধবার (৪ মার্চ) সকালে বঙ্গভবনে তার শপথগ্রহণ অনুষ্ঠান হবে।

বিতর্কের মুখে স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল

০৪ মার্চ,২০২৫ ০৩:৪৫ পিএম

বিতর্কের মুখে স্কুল ভর্তিতে জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সন্তানদের সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ৫ শতাংশ কোটার সেই আদেশ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। তবে কোটার স্থলে নতুন করে প্রতি শ্রেণিতে একটি করে আসন বেশি রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। অর্থাৎ জুলাই গণ-অভ্যুত্থান আহত ও শহীদ পরিবারের সদস্যদের সরকারি স্কুলের ভর্তিতে লটারির জন্য নির্ধারিত আসন সংখ্যার অতিরিক্ত প্রতি শ্রেণিতে ১ জন করে ভর্তির জন্য আসন সংরক্ষিত থাকবে।

প্রেসক্লাবে আউটসোর্সিং কর্মীদের অবস্থান কর্মসূচি

০৪ মার্চ,২০২৫ ০৩:৪১ পিএম

দাবি আদায়ে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে বসেছেন সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর, অধিদপ্তরের সব প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রকল্পের কর্মীরা। মঙ্গলবার (৪ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে তাদের শান্তিপূর্ণ অবস্থান করতে দেখা যায়। এই কর্মসূচি চলছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ ও ঐক্য পরিষদের ব্যানারে।

বাড়ছে উপদেষ্টা পরিষদ, শপথ বুধবার

০৪ মার্চ,২০২৫ ০৩:১৭ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বঙ্গভবনে নতুন এই উপদেষ্টাদের শপথ হবে বলে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

হাতিরঝিলে মাইক্রোবাসে আগুন

০৪ মার্চ,২০২৫ ০১:২২ পিএম

রাজধানীর হাতিরঝিলে মহানগর ব্রিজের ওপর হঠাৎ মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ মার্চ) আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে পৌঁছায়।

সারাদেশে সামান্য কমতে পারে রাতের তাপমাত্রা

০৪ মার্চ,২০২৫ ০১:০০ পিএম

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।মঙ্গলবার (৪ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বাসে তুলে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মহাসড়ক অবরোধ

০৪ মার্চ,২০২৫ ১২:৪৮ পিএম

গাজীপুরের শ্রীপুরে মিনিবাস থেকে অটোরিকশা চালককে বাসে তুলে লিটন মিয়া (৩৫) নামে এক অটোরিকশাচালকের হাত ও পায়ের রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ অভিযোগে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন নিহতের স্বজন ও সহকর্মীরা।