• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

শিক্ষা ট্যাগ

যে দায়িত্ব পেয়েছি সেটি বড় চ্যালেঞ্জের : নতুন শিক্ষা উপদেষ্টা

০৫ মার্চ,২০২৫ ০২:৫৪ পিএম

প্রধান উপদেষ্টা আমাকে যে দায়িত্বটা দিয়েছেন, সেটি একটা বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)। তিনি বলেন, অনেকে আমাকে প্রশ্ন করেছেন শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিচ্ছেন, কেমন শিক্ষা ব্যবস্থা দেখতে চান।

বিতর্কের মুখে স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল

০৪ মার্চ,২০২৫ ০৩:৪৫ পিএম

বিতর্কের মুখে স্কুল ভর্তিতে জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সন্তানদের সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ৫ শতাংশ কোটার সেই আদেশ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। তবে কোটার স্থলে নতুন করে প্রতি শ্রেণিতে একটি করে আসন বেশি রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। অর্থাৎ জুলাই গণ-অভ্যুত্থান আহত ও শহীদ পরিবারের সদস্যদের সরকারি স্কুলের ভর্তিতে লটারির জন্য নির্ধারিত আসন সংখ্যার অতিরিক্ত প্রতি শ্রেণিতে ১ জন করে ভর্তির জন্য আসন সংরক্ষিত থাকবে।

প্রাথমিকে ৬৫৩১ শিক্ষককে ১২ মার্চের মধ্যে যোগদানের নির্দেশ

০৪ মার্চ,২০২৫ ০৭:০৭ এএম

ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশ পাওয়া ছয় হাজার ৫৩১ জনের নিয়োগপত্র জারি, যোগদান ও পদায়নের বিষয়ে প্রশাসনিক অনুমোদন দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সাত কলেজ পরিচালনায় 'নজরদারি সংস্থা', নেতৃত্বে ইউজিসি-অধ্যক্ষ

০৩ মার্চ,২০২৫ ০৯:১৪ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে রাজধানীর সরকারি সাত কলেজের সব ধরনের শিক্ষা কার্যক্রম সরিয়ে নেওয়ার চূড়ান্ত সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বিশ্ববিদ্যালয় গঠন হওয়ার পূর্ব পর্যন্ত এ কাঠামো অনুযায়ী সাত কলেজ কার্যক্রম পরিচালনা করা হবে।

‘শিক্ষকদের পেনশনের ৭-৮ হাজার কোটি টাকা লোপাট হয়েছে’

০৩ মার্চ,২০২৫ ০৪:১১ পিএম

এমপিওভুক্ত শিক্ষকদের পেনশনের ৭ থেকে ৮ হাজার কোটি টাকা লোপাট হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।সোমবার (৩ মার্চ) রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় আরএডিপি উপস্থাপন করা হয়। সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সভায় ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত উন্নয়ন বাজেট অনুমোদন দেওয়া হয়।

এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের প্রতিনিধি দল যমুনায়

০২ মার্চ,২০২৫ ০৪:২৮ পিএম

শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা গেছেন ননএমপিও শিক্ষকেরা। রোববার (২ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে প্রেস ক্লাব থেকে একটি মিছিল নিয়ে যাত্রা শুরু করেন তারা। পরে হাইকোর্ট মোড়ে পৌঁছালে পুলিশের বাধার সম্মুখীন হন তারা। এরপর শিক্ষকদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যায়।

পর্দা নামল অমর একুশে বইমেলার

০১ মার্চ,২০২৫ ১২:৫৯ এএম

দীর্ঘ এক মাস দর্শনার্থীদের পদচারণায় মুখর থাকা বইমেলার পর্দা নেমেছে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি)। বিকেল থেকে বইমেলার বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রান্তে ছিল দর্শনার্থীদের ভিড়। এদিন বেলা ১১টায় বইমেলা শুরু হয়ে রাত ৯টায় শেষ হয়।

রাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, জুনে ভোটগ্রহণ

২৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৭:৪২ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোডম্যাপ অনুযায়ী, আগামী জুনের তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহে নির্বাচনের ভোটগ্রহণ হতে পারে।

রুয়েটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

২৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৫:৪১ পিএম

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। সেখানে ৩টি ক্যাটাগরিতে মেধাক্রম প্রকাশ করা হয়েছে।

শাবিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল, প্রতি আসনে লড়বেন ৫১ পরীক্ষার্থী

২৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৫:১৮ পিএম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষ ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে। চার বছর পর নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নিচ্ছে বিশ্ববিদ্যালয়টি। এতে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৫১ পরীক্ষার্থী।