• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

ডিএমপি ট্যাগ

ঈদ উপলক্ষ্যে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

১৮ মার্চ,২০২৫ ০৯:২৭ এএম

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজধানীর পান্থপথ ও নিউমার্কেটসহ বেশ কিছু সড়কে যান চলাচল নিয়ে নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বিভিন্ন মার্কেটে ঈদের কেনাকাটা করতে আসা নগরবাসী ও এসব এলাকা দিয়ে চলাচলকারী যানবাহনের সুবিধার্থে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ

১৩ মার্চ,২০২৫ ১১:৩৫ এএম

বাংলাদেশ সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় মিছিল, সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (১৩ মার্চ) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুমতি ছাড়া সড়ক কাটাকাটি-খোঁড়াখুঁড়ি করলে ব্যবস্থা

১২ মার্চ,২০২৫ ০৩:১৩ পিএম

অনুমতি ছাড়া ঢাকার কোনো রাস্তা কাটাকাটি ও খোঁড়াখুঁড়ির কাজ করা যাবে না বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দপ্তর। ডিএমপির সম্মতি ছাড়া যদি কোনো প্রতিষ্ঠান রাস্তা কাটাকাটি, খোঁড়াখুঁড়ির শর্ত ভঙ্গ করে ঢাকায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটায়, তাহলে সংশ্লিষ্ট কাজ বন্ধ করাসহ ঠিকাদার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ডিএমপি।

রাজধানীতে নিরাপত্তা জোরদার, ১দিনে গ্রেপ্তার ১৯৯

০৯ মার্চ,২০২৫ ০৭:০৪ পিএম

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে। ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০টি থানা এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করেছে। গুরুত্বপূর্ণ স্থানে ৭১টি পুলিশি চেকপোস্টসহ সিটিটিসি, এটিইউ, এপিবিএন এবং র‌্যাবের টহল টিম দায়িত্ব পালন করেছে।

গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছেন বেসরকারি নিরাপত্তাকর্মীরা

০৮ মার্চ,২০২৫ ০২:৫৭ পিএম

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর বাসাবাড়ী ও মার্কেটের নিরাপত্তায় পুলিশের সহযোগী হিসেবে বিভিন্ন বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানের কর্মীরা কাজ করবেন। তাঁদের পুলিশের মতো গ্রেপ্তারি ক্ষমতা দেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

‘মুসল্লিদের নিরাপত্তা বিবেচনায় তাহরিরের মিছিল প্রতিরোধ করা সম্ভব হয়নি’

০৮ মার্চ,২০২৫ ০১:২৬ পিএম

বাইতুল মোকাররম মসজিদের গেটেই হিযবুত তাহরিরের মিছিল প্রতিরোধ করা সম্ভব হলেও মুসল্লিদের নিরাপত্তার কথা বিবেচনা করে তা করা হয়নি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

হিযবুত তাহরীরসহ নিষিদ্ধ কোনো সংগঠন সভা-সমাবেশ করলে ব্যবস্থা : ডিএমপি

০৬ মার্চ,২০২৫ ০৩:৫১ পিএম

হিযবুত তাহরীরসহ নিষিদ্ধ কোনো সংগঠন সভা-সমাবেশ করলে ব্যবস্থা নেবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সুযোগ সন্ধানীরা যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে: ডিএমপি কমিশনার

১৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৫:০২ পিএম

আসন্ন মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে সুযোগ সন্ধানীরা যেন কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

‘ঢাকা মহানগর নাট্যোৎসব বন্ধ বা স্থগিতের নির্দেশনা দেওয়া হয়নি’

১৬ ফেব্রুয়ারী,২০২৫ ০২:৫৫ পিএম

ঢাকা মহানগর নাট্যোৎসব বন্ধ বা স্থগিত করতে কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই উৎসব বন্ধ হওয়ার কারণ ডিএমপির বোধগম্য নয় বলে জানানো হয়েছে।

শবে বরাতে পটকা-আতশবাজি নিষিদ্ধ: ডিএমপি

১৩ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:৩৯ পিএম

পবিত্র শব-ই-বরাত উপলক্ষ্যে আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।