• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

মামলা ট্যাগ

আবরার ফাহাদ হত্যা মামলা : ২০ আসামিরই মৃত্যুদণ্ড বহাল

১৬ মার্চ,২০২৫ ০২:৪৮ পিএম

বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতের রায় অপরিবর্তিত রেখে সব আসামির (২০ জন) মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে ৫ জনের যাবজ্জীবনের আদেশও বহাল রাখা হয়েছে।

হাছান মাহমুদ-নওফেলকে আসামি করে মামলা

১৫ মার্চ,২০২৫ ০৭:১২ এএম

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. ইয়াস শরীফ খান (১৬) নামে শিক্ষার্থীকে গুলির অভিযোগে আট মাস পর মামলা হয়েছে। মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ৫২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।

সালমান এফ রহমান-আতিকুল ইসলাম নতুন মামলায় গ্রেপ্তার

১২ মার্চ,২০২৫ ০৩:৩০ পিএম

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামসহ তিনজনকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

শামীম ওসমান-দস্তগীর গাজীসহ ৪৪ জনের নামে মামলা

১২ মার্চ,২০২৫ ০৯:৩৩ এএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় সাবেক এমপি শামীম ওসমানকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম।

আজিজসহ তার পরিবারের ১৯১ ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ

০৯ মার্চ,২০২৫ ০৪:৩১ পিএম

দুর্নীতির অভিযোগে সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান ও তার পরিবারের ১৯১টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

সাবেক মেয়র আতিকুলসহ ১০ জনকে ট্রাইব্যুনালে তোলা হলো

০৯ মার্চ,২০২৫ ১২:৪৪ পিএম

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে গণহত্যার মামলায় গ্রেপ্তার ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার হয়েছে।

শিশু ‘ধর্ষণের’ ঘটনায় তিন দিন পর মামলা, সব আসামি গ্রেপ্তার

০৮ মার্চ,২০২৫ ০৬:৪৯ পিএম

মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া আট বছরের শিশুকে ধর্ষণের ঘটনার তিন দিন পর চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও স্ত্রীর বিরুদ্ধে মামলা

০৬ মার্চ,২০২৫ ০৪:৩৫ পিএম

জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি ও তার স্ত্রী আইরিন মালবিকা মুনশির বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

স্ত্রীসহ সাবেক মন্ত্রী টিপু মুনশি নামে দুদকের মামলা

০৬ মার্চ,২০২৫ ০৩:০৫ পিএম

প্রায় ১০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও তার স্ত্রী আইরিন মালবিকা মুনশির নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সাদিক অ্যাগ্রোর ইমরান কারাগারে

০৪ মার্চ,২০২৫ ০৪:৫৩ পিএম

১৩৩ কোটি টাকা পাচারের অভিযোগে করা মামলায় সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত। মঙ্গলবার (৪ মার্চ) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক ছায়েদুর রহমান তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অপর দিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে এম এ আজহারুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।