আজ নতুন উপদেষ্টার শপথ
অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক সি আর আবরার। আজ বুধবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে বঙ্গভবনে শপথ নেবেন তিনি। গত মঙ্গলবার (৪ মার্চ) রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।