‘যারা অহেতুক দাম বাড়ায়, তাদের ছাড় দেওয়া যাবে না’
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, বাজারে যারা অহেতুক দাম বাড়ায়, তাদের ছাড় দেওয়া যাবে না। গতকাল শুক্রবার রাজধানীর মেরুল বাড্ডায় ‘রমজানে সুলভমূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম উদ্বোধন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রাণিসম্পদ উপদেষ্টা এসব কথা বলেন।