• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

জাতীয় নাগরিক পার্টি ট্যাগ

গণপরিষদের মাধ্যমেই সংবিধান সংস্কার করতে হবে : নাহিদ ইসলাম

১৫ মার্চ,২০২৫ ০৩:২১ পিএম

গণপরিষদের মাধ্যমেই সংবিধান সংস্কার করতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (১৫ মার্চ) দুপুরে ঐকমত্য কমিশন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনি গুতেরেসের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

সমন্বয়ক পরিচয়ে অন্যায় করলে ব্যবস্থা নেওয়ার অনুরোধ হাসনাতের

০৮ মার্চ,২০২৫ ০৯:১৮ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা শুরু থেকেই বলে আসছি যে সমন্বয়ক পরিচয়ে এই ভূখণ্ডে কোনো বিশেষ সুবিধার দাবি করতে পারে সেটি এমন নয়। বরং সেই আন্দোলনে যারা সমন্বয়দের ভূমিকা পালন করেছে, আন্দোলনকে চূড়ান্ত একটি পর্যায়ের মধ্যে নিয়ে গেছে।

অস্থিরতার কারণে এ বছর নির্বাচন আয়োজন সম্ভব নয় : নাহিদ ইসলাম

০৬ মার্চ,২০২৫ ০৬:৩৯ পিএম

এ বছর দেশে নির্বাচন হওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতা ও সদ্য সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (৬ মার্চ) বার্তাসংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎকারে নাহিদ বলেন, “গত সাত মাসে, আমরা সবাই আশা করেছিলাম রাজনৈতিক ব্যবস্থা, আইন ও শাসন স্বল্পকালীন সংস্কারের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত হবে।

সময় থাকতে নিকট অতীত থেকে শিক্ষা নেন : সারজিস

০৬ মার্চ,২০২৫ ০৩:১০ পিএম

সময় থাকতে নিকট অতীত থেকে শিক্ষা নিতে বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘ইফতারের পর বসুন্ধরা আবাসিক এলাকার প্রাইভেট ইউনিভার্সিটির সহযোদ্ধাদের সঙ্গে চায়ের আড্ডা দিতে এবং তাদের কথা শুনতে যাই।

খুব শিগগিরই দক্ষিণাঞ্চের অলি-গলি চষে বেড়াবো : হাসনাত

০৫ মার্চ,২০২৫ ০৪:৫৯ পিএম

খুব শিগগিরই দক্ষিণের প্রতিটি জেলার সদর, উপজেলা, অলি-গলি চষে বেড়াবেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বুধবার (৫ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হাসনাত লেখেন, ‘আপনার সঙ্গে দেখা হচ্ছে কোথায়?’

শেখ হাসিনার বিচারের আগে নির্বাচনের আলাপ না আনার হুঁশিয়ারি সারজিসের

০৪ মার্চ,২০২৫ ১২:০৯ পিএম

শেখ হাসিনার বিচার করার আগে নির্বাচনের আলাপ না আনতে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। মঙ্গলবার (৪ মার্চ) সকাল ১০টার দিকে রাজধানীর রায়েরবাজার কবরস্থানে জুলাই শহীদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি এ কথা বলেন।

বধ্যভূমিতে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল এনসিপি

০৪ মার্চ,২০২৫ ১১:৪৪ এএম

রায়েরবাজার বধ্যভূমিতে ২০২৪-এর অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত ও দোয়া মোনাজাতে অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। মঙ্গলবার (৪ মার্চ) সকাল ১০টার দিকে রায়েরবাজার বধ্যভূমিতে শহীদদের কবর জিয়ারত ও দোয়া মোনাজাতে অংশ নেন দলটির নেতাকর্মীরা।

এনসিপিতে যোগ দিচ্ছেন না ভিপি নুর, যা বলছেন জিওপি নেতারা

০৩ মার্চ,২০২৫ ০৯:৩২ পিএম

তবে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন না বলে নিশ্চিত করেছেন তার দলের নেতারা।

স্মৃতিসৌধ ও রায়েরবাজারে শ্রদ্ধা জানাবে জাতীয় নাগরিক পার্টি

০৩ মার্চ,২০২৫ ০৯:০৫ পিএম

দলীয় প্রথম কর্মসূচিতে সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং রাজধানীর রায়েরবাজারে চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রাজনীতির আগেও আমার পরিচয় আমি মুসলমান : হাসনাত

০১ মার্চ,২০২৫ ০২:২৭ পিএম

গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি)। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশের পর আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ করা হয়। তালিকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা-সমালোচনা চলছে।