• বৃহস্পতিবার ১২ মার্চ, ২০২৬
logo

সর্বশেষ সব খবর

হজযাত্রীদের জন্য সৌদি আরবের দেওয়া শর্ত প্রকাশ

১২ ফেব্রুয়ারী,২০২৫ ০৫:৫৭ পিএম

সৌদির যেসব বাসিন্দা ও বিদেশি হজ করতে চান তাদের কিছু শর্ত বেঁধে দিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত যারা একবারও হজ করেননি, এ বছর শুধুমাত্র তাদের রেজিস্ট্রেশনের জন্য প্রাধান্য দেওয়া হবে। তবে হজ যাত্রীদের গাইড হিসেবে যারা দায়িত্ব পালন করবেন, তাদের জন্য শর্তটি শিথিল থাকবে।

দুদিনের সফরে আমিরাত যাচ্ছেন প্রধান উপদেষ্টা

১২ ফেব্রুয়ারী,২০২৫ ০৫:৪৯ পিএম

দুদিনের সংক্ষিপ্ত সফরে আজ সংযুক্ত আরব আমিরাতের বৃহত্তম নগর দুবাইয়ে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

সারা দেশে ৮ শতাধিক আয়নাঘর ছিল: শফিকুল আলম

১২ ফেব্রুয়ারী,২০২৫ ০৫:৪৪ পিএম

সারা দেশে ৮ শতাধিক আয়নাঘর ছিল বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। তিনি বলেন, প্রতিটি আয়নাঘর খুঁজে বের করা হবে। বুধবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

সড়ক অবরোধ করে দাবি আদায়ের চর্চা বন্ধ করতে হবে: ডিএমপি কমিশনার

১২ ফেব্রুয়ারী,২০২৫ ০৫:৪০ পিএম

রাস্তা বন্ধ করে দাবি আদায়ের এ চর্চা বন্ধ করতে হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ২০২৫ সালের জানুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ডিএমপির পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চুল ভালো রাখতে সেরা যে ৩ ফল

১২ ফেব্রুয়ারী,২০২৫ ০৫:০৪ পিএম

সুন্দর ও মজবুত চুল পেতে শ্যাম্পু-তেল মাখতেই হয়। কিন্তু শুধু এই কাজ করেই চুলকে ভালো রাখা যায় না। চুলের যত্নে ডায়েটও গুরুত্বপূর্ণ। অনেক সময় দেহে পুষ্টির ঘাটতি থাকলেও চুল পড়ে। তখন হেয়ার স্পা কিংবা দামি শ্যাম্পু, কিছুই কাজ দেয় না। এর চেয়ে স্বাস্থ্যকর ডায়েট মেনে চললে বেশি উপকার পাবেন। সাধারণত সুষম আহারই ত্বক ও চুলের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। বাদাম, বীজ, সবজি সবই চুলের জন্য উপকারী। তবে কিছু ফল আছে, যা চুলের স্বাস্থ্য গঠনে বিশেষ ভূমিকা পালন করে।

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর পৌঁছেছেন বিএনপি নেতা মোশাররফ

১২ ফেব্রুয়ারী,২০২৫ ০৫:০০ পিএম

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হন বলে জানান বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান।

নগদের ২৩০০ কোটি টাকা জালিয়াতির প্রমাণ পেল দুদক

১২ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:২৬ পিএম

বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’র বিরুদ্ধে ২৩০০ কোটি টাকা জালিয়াতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পতিত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগীদের মাধ্যমে প্রতিষ্ঠিত মোবাইলে আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নগদে দুদকের অভিযান।

যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে লাগবে ৫৩ বিলিয়ন ডলার: জাতিসংঘ

১২ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:১৯ পিএম

যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠন ও যুদ্ধবিধ্বস্ত অঞ্চলজুড়ে চলমান মানবিক বিপর্যয় মোকাবিলায় প্রয়োজন ৫ হাজার ৩০০ বিলিয়নের বেশি মার্কিন ডলার।জাতিসংঘের একটি রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের এই প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকাজুড়ে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদে পুনরুদ্ধার এবং পুনর্গঠনের জন্য ৫৩.১৪২ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন বলে প্রতিবেদনে অনুমান করা হয়েছে। এর মধ্যে প্রথম তিন বছরে স্বল্পমেয়াদে প্রয়োজন প্রায় ২০.৫৬৮ বিলিয়ন ডলার।

জুলাই আন্দোলনে ১৪০০ জনেরও বেশি মানুষকে হত্যা, আশঙ্কা জাতিসংঘের

১২ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:১০ পিএম

বাংলাদেশে গত জুলাই-অগাস্টে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। এতে বলা হয়েছে, ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে ১১৮ শিশুসহ এক হাজার ৪০০ জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে। এছাড়া ওই সময়ে হাজার হাজার মানুষ আহত হয়েছেন। এদের অধিকাংশই বাংলাদেশের নিরাপত্তাবাহিনীগুলোর দ্বারা গুলিবিদ্ধ হয়েছেন।

ক্ষমতা আঁকড়ে রাখতে জুলাই অভ্যুত্থানে নৃশংসতা চালানো হয়েছিল

১২ ফেব্রুয়ারী,২০২৫ ০৩:৫০ পিএম

জনতার বিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে সাবেক সরকার জুলাই গণঅভ্যুত্থানে নৃশংসতা চালিয়েছিল বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।