• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

স্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, জরিমানা

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৪৯ এএম

নওগাঁর মহাদেবপুরে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরী করছিল চার প্রতিষ্ঠান। অভিযোগটি প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ  আদালত চালিয়ে তাদের অর্থদণ্ড করা হয়েছে। 

আজ  বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মো. আবু হাসান এ অভিযান পরিচালনা করেন। তাকে সহযোগিতা করে র‌্যাব-৫ এর সদস্যরা। এ সময় ওই চার প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন,  উপজেলা সদরের ভাই ভাই বিস্কুট ফ্যাক্টরী, দক্ষিণ দুলাল পাড়ায় শহিদুল বেকারী ও চৌমাশিয়া মোড়ের ইনছের মোল্লার ফ্যাক্টরী।

ইউএনও  মো. আবু হাসান বলেন,  অস্বাস্থ্যকর পরিবেশ, ক্ষতিকর রঙ ও পোড়া ভেজাল তেল ব্যবহারের সত্যতা পাওয়ায় তাদের এ অর্থদণ্ড করে সতর্ক করা হয়েছে। 
 

Tags: