• মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬
logo

টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৪৯ এএম

টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার বিকেলে শহরের বেপারী পাড়া এতিমখানা রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি পুলিশ হত্যা, বিষ্ফোরক ও নাশকতা মামলার এজাহার নামীয় আসামী বলে দাবি করেছেন পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে বৃহস্পতিবার বিকেলে শহরের বেপারীপাড়া এলাকার শেষ মাথা থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালকে গ্রেফতার করা হয়েছে। গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে বিষ্ফোরক-নাশকতা ও পুলিশ হত্যা মামলার এজাহার নামীয় আসামী তিনি।

উদ্দেশ্য প্রণোদিত মামলায় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালকে গ্রেফতারের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন।

Tags: