• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

নারীদের হয়রানির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান এনসিপর

সময় ডট নিউজ ডেস্ক ০৯ মার্চ, ২০২৫ ০৭:০৮ পিএম

দেশের জনগণের প্রতি নতুন বার্তা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি। নারীদের হয়রানির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে দলটি।

দেশের জনগণের প্রতি নতুন বার্তা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নারীদের হয়রানির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে দলটি।

আজ রবিবার সন্ধ্যায় এনপিরি সদস্যসচিব আখতার হোসেন এ আহ্বান জানান। দলটির ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

ফেসবুক পেজে বলা হয়েছে, সারা দেশের জনগণের প্রতি আহ্বান, নারীদের প্রতি যে কোনো হয়রানি ও অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন এবং অপরাধীদের আইনের হাতে সোপর্দ করুন।

সম্পতি মাগুরায় ৮ বছরের শিশুসহ কয়েকটি ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণকারীদের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে বিক্ষোভ হয়েছে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও কঠোর বার্তা দেওয়া হয়েছে।