নারী অধিকার এখনও উপেক্ষিত: শামা ওবায়েদ
দেশে দীর্ঘদিন সরকারপ্রধান ও বিরোধীদলীয় আসনে বসলেও এখনও নারী অধিকার উপেক্ষিত বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
রোববার (৯ মার্চ) দুপুরে রাজধানীতে গণ-অভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে নারীর অবস্থান নিয়ে গোলটেবিল বৈঠকে তিনি এই মন্তব্য করেন।

বৈঠকে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, রাজনৈতিক পরিবারের সন্তান ছাড়া নারীদের রাজনীতিতে আসতে গেলে বাঁধার মুখে পড়তে হয়।
রাজনৈতিক দলগুলো নির্বাচনে মনোনয়ন দেয়ার ক্ষেত্রে নারীদের শুধু সংরক্ষিত আসনের দিকে ঠেলে দেয়া হয় বলে মন্তব্য করেন রুমিন ফারহানা। তিনি বলেন, সরাসরি আসনে নির্বাচন করতে গেলে নারীদের প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়।
এদিকে, ক্রমান্বয়ে সংসদ নির্বাচনে নারীদের প্রতিদ্বন্দ্বিতার আসন বাড়ানোর প্রস্তাবনা তুলে ধরেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।