• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা জাহিদুল ইসলাম আরেফী।

অনলাইন ডেস্ক ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৪৯ এএম


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফীকে আটক করেছে পুলিশ। 

আজ রোববার (২৯ অক্টোবর) দুপুরে বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। তিনি যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন। পুলিশের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে, শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় আরফি নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নিজেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সাংবাদিকের সঙ্গে কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে বিএনপি নেতা ইশরাক হোসেন উপস্থিত ছিলেন।

গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা জানান, কথিত উপদেষ্টা আরফিকে জিজ্ঞাসাবাদের জন্য মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে আনা হচ্ছে।

এদিকে তথ্যমন্ত্রী বলেন, শনিবার তারা (বিএনপির নেতারা) সংবাদ সম্মেলনে এক ব্যক্তিকে ধরে এনে জো বাইডেনের উপদেষ্টা পরিচয়ে গণমাধ্যমের সামনে কথা বলিয়েছেন। মার্কিন দূতাবাস বিবৃতি দিয়ে বলেছে, ওই ব্যক্তি বাইডেন সরকারের কেউ না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলও বলেছেন, এ ব্যাপারে তিনি কিছু জানেন না। এখানে তারা স্পষ্টত জালিয়াতির আশ্রয় নিয়েছে।

তিনি বলেন, আমাদের কাছে বিভিন্ন সূত্র থেকে খবর এসেছে যে, সেই ব্যক্তি একজন ইসরায়েলের এজেন্ট। ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে বিএনপি-জামায়াত কিছু বলেনি। এজন্য ইসরায়েল বিএনপির ওপর সন্তুষ্ট। তো অনেকে বলছে, একজন ইসরায়েলি এজেন্টকে তারা পাঠিয়েছে, যাকে নিয়ে শনিবার তারা (বিএনপি) সভা করেছে, এটি বিভিন্ন সূত্র বলছে।

জানা গেছে, মিয়া আরেফীর পুরো নাম জাহিদুল ইসলাম আরেফী। তাঁর ডাক নাম বেল্লাল। তিনি যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে থাকেন। তিনি একজন বাংলাদেশি আমেরিকান। জন্ম ও বেড়ে ওঠা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায়। তিনি মাঝে মাঝেই বাংলাদেশে আসেন।

Tags: