• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

সার্জারি নিয়ে প্রশ্ন আমি শুনতে চাই না : সেমন্তী সৌমী

বিনোদন ডেস্ক ০৮ মার্চ, ২০২৫ ০১:৫৭ পিএম

এখনকার সময়ের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সেমন্তী সৌমী। নাটকে অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও নিয়মিত তিনি। কিন্তু নানা সময় নিন্দুকদের আলোচনার মুখে পড়েন এই অভিনেত্রী। ইন্টারনেটে অনেকে দাবি করেন, সেমন্তীর রূপের রহস্য নাকি সার্জারি; মুখে অস্ত্রোপচারও করিয়েছেন

এখনকার সময়ের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সেমন্তী সৌমী। নাটকে অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও নিয়মিত তিনি। কিন্তু নানা সময় নিন্দুকদের আলোচনার মুখে পড়েন এই অভিনেত্রী। ইন্টারনেটে অনেকে দাবি করেন, সেমন্তীর রূপের রহস্য নাকি সার্জারি; মুখে অস্ত্রোপচারও করিয়েছেন! 

একদিকে যেমন সেমন্তীর রূপ নিয়ে আলোচনা-সমালোচনা, অন্যদিকে এসব নিয়ে সরাসরি প্রশ্নের মুখেও পড়েন অভিনেত্রী। বলা বাহুল্য, এ নিয়ে ব্যাপারটি অভিনেত্রীর কাছে একরকম বিব্রতকর! সেমন্তী কি কি সার্জারি করিয়েছে, প্রশ্নের মাঝে এসবই থাকে সবচেয়ে বেশি। 

তাই তো সেমন্তী এ ধরনের প্রশ্নের মুখে পড়তে খুব বিব্রতবোধ করেন। এ নিয়ে সেমন্তী বলেছেন, ‘আমাকে সবচেয়ে বেশি জিজ্ঞাসা করা হয়, তুমি কি কি সার্জারি করিয়েছ! এটাই আমি শুনতে চাই না। আবার অনেকে জিজ্ঞাসা করে- তোমার ফেইস কি ন্যাচারাল নাকি তুমি অন্য কিছু করেছো!’

তবে হরহামেশাই এই নিয়ে নানা প্রশ্নের মুখে পড়তেন শ্যামন্তী। এর আগে অভিনেত্রী বলেছিলেন, তিনি প্লাস্টিক সার্জারিতে বিশ্বাসী নন। তাঁর কথায়, প্লাস্টিক সার্জারি বলতে আমরা সাধারণত বুঝি পুরো চেহারার পরিবর্তন। আমাদের দেশের অনেকেই এটা করেছেন। আমার মতে, মুখের অস্ত্রোপচার করে কোনো লাভ নেই। কারণ, সবার চেহারা একই রকম দেখতে হয়ে যায়।