• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

বাবাকে নিয়ে তানজিন তিশার আবেগঘন পোস্ট

বিনোদন ডেস্ক ০৫ মার্চ, ২০২৫ ১০:০৯ এএম

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তিনি রিজভি ওয়াহিদ এবং শুভমিতার গাওয়া ‘চোখেরি পলকে’ মিউজিক ভিডিওতে অভিনয় করে তারকা খ্যাতি পান। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিশা।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তিনি রিজভি ওয়াহিদ এবং শুভমিতার গাওয়া ‘চোখেরি পলকে’ মিউজিক ভিডিওতে অভিনয় করে তারকা খ্যাতি পান। 

নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিশা। অভিনয়ের পাশপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব থাকেন তিনি। 

তিশা তার বাবাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন। যেখানে এ অভিনেত্রী উল্লেখ করেছেন যে, তুমি কি তোমার বাবুকে অনুভব করতে পারো আব্বু। 

পোস্ট দিয়ে তিশা লিখেছেন, ‘মৃত্যুর পর নাকি ,মানুষ প্রিয় মানুষদের উপস্থিতি অনুভব করতে পারে, তুমি কি তোমার বাবুকে অনুভব করতে পারো আব্বু।’