• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

বিসিবির নতুন দায়িত্বে হাবিবুল বাশার

স্পোর্টস ডেস্ক ০৪ মার্চ, ২০২৫ ০৭:৩৪ এএম

বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত আছেন হাবিবুল বাশার। ক্রিকেটার হিসেবে লম্বা সময় নেতৃত্ব দিয়েছেন দলকে। খেলোয়াড়ি জীবন শেষে বিসিবিতে যোগ দেন নির্বাচক হিসেবে। শুরুতে নারী-পুরুষ উভয় দলের নির্বাচকের দায়িত্ব পালন করলেও গত বছর থেকে শুধু নারী দলের জন্য কাজ করছেন তিনি।

তবে এবার বাশারকে ভিন্ন দায়িত্ব তুলে দিল বিসিবি। নারী ক্রিকেট থেকে সরিয়ে বিসিবির গেম ডেভেলপমেন্টের প্রোগ্রাম কো-অর্ডিনেটর করা হয়েছে বাশারকে। সোমবার (৩ মার্চ) বিসিবির বোর্ড মিটিং শেষে এই তথ্য জানান গেম ডেভেলপমেন্টের প্রোগ্রাম কো-অর্ডিনেটর করা হয়েছে।

মিঠু বলেন, 'হাবিবুল বাশার আগে আমাদের নারী ক্রিকেট দেখতেন। তাকে সরিয়ে গেম ডেভেলপমেন্টের প্রোগ্রাম কো-অর্ডিনেটর করা হয়েছে।'