• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

সহমর্মিতার সঙ্গে দেশবাসীকে মিলেমিশে থাকার আহ্বান তারেক রহমানের

সময় ডট নিউজ ডেস্ক ০২ মার্চ, ২০২৫ ০৯:০০ পিএম

সংযম ও সহমর্মিতার সঙ্গে দেশবাসীকে একসঙ্গে মিলেমিশে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সংযম ও সহমর্মিতার সঙ্গে দেশবাসীকে একসঙ্গে মিলেমিশে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২ মার্চ) রাজধানীর লেডিস ক্লাবে প্রথম রমজানে ওলামা মাশায়েখ ও এতিমদের সম্মানে ইফতারের আয়োজনে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘রমজানের পবিত্রতা রক্ষায় সবার সঙ্গে মিলেমিশে থাকতে হবে। রমজান সংযম করতে শেখায়, কীভাবে মানুষ ও আল্লাহর সৃষ্টির পাশে দাঁড়াতে হয়, সে বিষয়ে শিক্ষা দেয়।’

এসময় সারাবিশ্বের মতো একইদিনে বাংলাদেশেও রোজা ও ঈদ উদ্‌যাপন করা যায় কিনা তা ভেবে দেখতে ওলামা-মাশায়েখদের আহ্বান জানান তিনি।

একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দাবি করেন, দেশ ও বিদেশ থেকে বিএনপির বিরুদ্ধে বিভেদ তৈরির ষড়যন্ত্র চলছে। আর এই বিভেদের ফাটলে বিদেশি অপশক্তি ঢুকে পড়তে পারে।