• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ঘোষণা

সময় ডট নিউজ ডেস্ক ০২ মার্চ, ২০২৫ ০৭:৪৬ পিএম

দশম গ্রেডে শূন্য পদে নিয়োগসহ চার দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্টস ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা। সোমবার (৩ মার্চ) সকাল থেকে সরকারি-বেসরকারি ২১৬টি প্রতিষ্ঠানে ‘একাডেমিক শাটডাউন’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

রোববার (২ মার্চ) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ম্যাটস্ শিক্ষার্থী মো. হাসিবুল ইসলাম শান্ত এ কর্মসূচির ঘোষণা দেন। ‘সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ’র ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

 ম্যাটসের শিক্ষার্থীদের চার দফা দাবি হলো- অবিলম্বে দশম গ্রেডে শূন্যপদে নিয়োগ, কর্মসংস্থান এবং সরকারি-বেসরকারি পর্যায়ে নতুন পদ তৈরি করতে হবে। চার বছরের একাডেমিক কোর্স বহাল রেখে কারিকুলাম সংশোধন ও ভাতাসহ এক বছরের ইন্টার্নশিপ চাইছেন তারা।

এছাড়া প্রস্তাবিত অ্যালায়েড হেলথ প্রফেশনাল বোর্ড বাতিল করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে বোর্ড গঠন করা এবং আন্তর্জাতিক মানদণ্ড ও বিএমডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চতর শিক্ষার সুযোগ চেয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

 দেশে ১৬টি সরকারি এবং ২০০টি বেসরকারি অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল রয়েছে।