• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

স্থানীয় নির্বাচনের ফাঁদে পা দেবে না বিএনপি: তারেক রহমান

সময় ডট নিউজ ডেস্ক ২৭ ফেব্রুয়ারী, ২০২৫ ০১:১৪ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন নিয়ে একটি ধূম্রজাল সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার পর জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে দলটির বর্ধিত সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন নিয়ে একটি ধূম্রজাল সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার পর জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে দলটির বর্ধিত সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, জাতীয় নির্বানের আগে স্থানীয় নির্বাচনের কথা বলে দেশের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা হচ্ছে। শেখ হাসিনার ফ্যাসিবাদকে পুনর্বাসনের একটি প্রক্রিয়া জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন। তবে এই ফাঁদে বিএনপি পা দিতে পারে না, পা দেবে না।

এ সময় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকতে দেশবাসীকে আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তিনি বলেন, কোনো কোনো উপদেষ্টার বিভ্রান্তমূলক বক্তব্যে স্বাধীনতাকামী মানুষ বিভ্রান্ত হচ্ছে। অন্যদিকে খুন-খারাবি চলছে দেশে, আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছে না সরকার। দ্রব্যমূল্যের লাগামহীন গতিও তারা নিয়ন্ত্রণে ব্যর্থ। 

এ সময় নির্বাচন কমিশনকে নির্বাচনের জন্য প্রস্তুত রাখার আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, নিরপেক্ষতা অন্তর্বর্তী সরকারের বড় পুঁজি। কিন্তু তাদের নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতার বিষয়ে আরও সতর্কতা অবলম্বন করতে হবে।

এক্ষেত্রে দলে মতবিরোধ থাকলেও সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।  

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ বাংলাদেশকে তাবেদারি রাষ্ট্র বানাবার ষড়যন্ত্র করেছিল। এখনও তারা থেমে নেই। ষড়যন্ত্রের পথ ধরে ফ্যাসিবাদ সংস্কারের পথ বন্ধ করে দিয়েছিল। জনগণের বিচারের মুখোমুখি করা হবে পতিত ফ্যাসিস্টদের।

এ অবস্থায় ফ্যাসিস্ট মাফিয়া চক্রের পুনর্বাসনের স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া থেকে সরে আসতে সরকারকে আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

বিএনপির দেয়া ৩১ দফা সংস্কার প্রস্তাব বিষয়ে তিনি বলেন, সংস্কার প্রস্তাব ৩১ দফা হলেও এর চূড়ান্ত দফা একটি, তা হলো গণতান্ত্রিক মানবিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা। তবে ৩১ দফাই শেষ কথা না, সংযোজন বিয়োজনের সুযোগ থাকবে।